ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার


 ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মো. শামীম মিয়া ওরফে নায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কোতুয়ালী মডেল থানা পুলিশ ও ২নং পুলিশ ফাঁড়ির সমন্বিত অভিযানে শহরের বুড়াপীরের মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নায়েব আলী নামে পরিচিত শামীম মিয়া আত্মগোপনে রয়েছেন ময়মনসিংহে। ওই তথ্যের ভিত্তিতে কোতুয়ালী মডেল থানা পুলিশের বিশেষ টিম ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেদ কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


অভিযানে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম এবং ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদ কামাল দিকনির্দেশনা প্রদান করেন।


জানা যায়, শামীম মিয়া আওয়ামী লীগের বনানী ইউনিটের সভাপতি ছিলেন। তার পিতা মো. নাজিম উদ্দিন, বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদের নগর গ্রামে।


২নং পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃত শামীম মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে গাড়ি ভাঙচুর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলার ঘটনায় তিনি মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফাঁড়ি পুলিশ।



   BDS NEWS

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি