অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের নতুন নিয়ম ১০ ডিসেম্বর থেকে কার্যকর
অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য বড় পরিবর্তন আসছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচে কেউ আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, রেডিট ও ইউটিউব ব্যবহার করতে পারবে না। কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো— ইউটিউব কিডস, হোয়াটসঅ্যাপ, গুগল ক্লাসরুম ও লিংকডইন শিক্ষামূলক ও পেশাদার অ্যাপ হওয়ায় নিষেধাজ্ঞার বাইরে থাকবে। টেক কোম্পানিগুলোর ওপর কঠোর দায়িত্ব নিয়মটি মানার দায়িত্ব কিশোরদের নয়, বরং মেটা, টিকটকসহ সব সোশ্যাল মিডিয়া কোম্পানির ওপরই পড়বে। ১৬ বছরের নিচের কেউ যেন অ্যাকাউন্ট খুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে তাদের। যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ডিলিট বা নিষ্ক্রিয় করতে হবে। নিয়ম ভঙ্গ করলে কোম্পানিগুলোকে দিতে হবে প্রায় ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮৬ কোটি টাকা) পর্যন্ত জরিমানা। বয়স যাচাই হবে প্রযুক্তিনির্ভর শুধু "১৮ বছর" টিক দিয়ে পার পাওয়া যাবে না আর। স্ন্যাপচ্যাট জানিয়েছে, তারা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে বয়স শনাক্ত করবে। টিকটক বলছে, তারা...