ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি


 ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের আলাদা সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


ইউএনও রাসেল ইকবাল জানান, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জারিকৃত আদেশ অনুযায়ী, শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় যেকোনো সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার পৌরসদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের।


অন্যদিকে একই দিন বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌরসদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়।


বিএনপির দুই পক্ষের ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি