পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: বিটিআরসি

ছবি
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫।  অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ, মোবাইল ফিনান্সিয়াল সেবায় আর্থিক জালিয়াতি সনাক্ত, মোবাইল হ্যান্ডসেট চুরি রোধসহ সরকারের রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে দেশে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)। নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ব্যবহারের মাধ্যমে মানসম্পন্ন সেবা পাবেন গ্রাহকরা এবং ভবিষ্যতে অবৈধ বা ক্লোন IMEI ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।  বুধবার দুপুরে রাজধানীর আগারগাওস্থ বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিভিন্ন সেবা সম্পর্কিত সরকারের ডাটাবেজে অনেক তথ্যের গরমিল থাকায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ মুখে পড়তে হয়। ২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে যা এনইআইআর চালুর মাধ্যম কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ হ্যান্ডস...

নির্বাচন, বিচার ও দেশে ফেরা নিয়ে রয়টার্সকে যা বললেন শেখ হাসিনা

ছবি
  বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে দলটির লাখ লাখ সমর্থক সেই নির্বাচন বয়কট করবে। নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার দলকে বাদ দিয়ে যে কোনো নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবৈধ হবে। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।” তিনি আরও জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আমলে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে অবস্থান করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। তার বিদায়ের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ শাসন করছে। অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা উপদেষ্টার কাছে হস্তান্তর

ছবি
  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদে আদেশ জারির পর গণভোট ও ৯ মাসের মধ্যে আগামী সংসদকে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশমালা হস্তান্তর করেন। এর আগে, দুপুর ১২টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছান কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করেন। এর ২ দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। তবে এখনও সই করেনি এনসিপিসহ কয়েকটি বাম দল। এ নিয়ে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

জামিনে মুক্তি পেয়েছেন বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন।

ছবি
  বরগুনা জেলায় প্রতিনিধি: হাদিসুর রহমান  তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, তাঁর বড় ভাই সাবেক এমপি মরহুম দেলোয়ার হোসেনও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করে বরগুনা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আবুধাবিতে চালু হলো ৬-জি ইন্টারনেট সেবা

ছবি
 সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৬-জি ইন্টারনেট সেবা চালু করেছে দেশটির প্রধান টেলিযোগাযোগ কোম্পানি ই অ্যান্ড ইউএই (e& UAE)। এ পরীক্ষায় প্রতি সেকেন্ডে ১৪৫ গিগাবিট (Gbps) গতির রেকর্ড অর্জন সম্ভব হয়েছে, যা মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাইলফলক। ই অ্যান্ড ইউএইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ এম শরীফ মাহমুদ বলেন, “বাস্তবিক অর্থে ৬-জি মানে তাৎক্ষণিকের চেয়েও দ্রুত প্রতিক্রিয়া, বিশাল ব্যান্ডউইথ, নেটওয়ার্কগুলোর সংযুক্তি এবং কোয়ান্টাম-প্রতিরোধী নিরাপত্তার সঙ্গে আরও সহজে সংযোগ স্থাপন।” তিনি আরও জানান, যদি ৫.৫জি ‘ভৌত এআই’ পরিষেবার জন্য প্রস্তুত হয়, তবে ৬-জি নেটওয়ার্ক আরও বুদ্ধিমান, প্রতিক্রিয়াশীল এবং নকশায় স্বতন্ত্র। তার মতে, ৬-জির অবিচ্ছেদ্য অংশ হলো স্যাটেলাইট ও উন্নত প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো, যা মরুভূমি, সমুদ্রপথ ও আকাশসীমায়ও ইন্টারনেট সেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে। ই অ্যান্ড ইউএইর ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি ও তথ্য কর্মকর্তা মারওয়ান বিন শাকের বলেন, “এই অর্জনের মাধ্যমে ৬-জির রূপান্তরমূলক সম্ভাবনাগুলো খুঁজে দেখা যাবে। এটি মানুষ, ব...

বরগুনায় আলেমের ইন্তেকাল, এতিম দুই সন্তানের দায়িত্ব নিলেন পীর সাহেব হুজুর

ছবি
  বরগুনা প্রতিনিধি: হাদিসুর রহমান   বরগুনা জেলার শহরে অবস্থিত জান্নাতুল বাকি মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা ইউসুফ আহমেদ (রহ.) গতকাল দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তার জানাজায় এলাকার অসংখ্য আলেম-উলামা, ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন কেওড়াবুনিয়ার হযরত পীর সাহেব হুজুর। তিনি মরহুমের দুই এতিম সন্তানের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

বরগুনায় ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি
  বরগুনা প্রতিনিধি: হাসিদুর রহমান  স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি ফসল রক্ষার দাবিতে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, বিবিসি ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও কালো ধুলাবালি আশপাশের ফসল, গাছপালা ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। ফলে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। এলাকাবাসী দ্রুত ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ‎

ছবি
প্রতিনিধি: বরগুনা জেলা, হাদিসুর রহমান    ব রগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ‎ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। ‎ অভিযানটি বরগুনার বেতাগী থানার কাজিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চান্দখালী বাজার এলাকায় পরিচালিত হয়। এ সময় জাহাঙ্গীর হাওলাদার (৪৪), পিতা মোঃ মোকসেদ আলী হাওলাদারকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ‎ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ‎ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানিয়েছেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনই পুলিশের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ...

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় কৃষক লীগ নেতা আমৃত্যু কারাদণ্ড

ছবি
 হবিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫: হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষক লীগের এক নেতাকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কায়সার মোশররফ এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন শহরের পুরান মুন্সেফী এলাকায় পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে সিআইডি ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত কৃষক লীগ নেতা ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল আলমকে আদালত থেকে বের করে নেওয়ার সময় হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

আম-ছালা দুনুটাই হারানোর সঙ্কা জামাত ইসলামের

ছবি
     ছবি; ফাইল  জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে “আম ও ছালা দুইটাই যাবে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে, নভেম্বরে পৃথকভাবে গণভোট আয়োজন করা উচিত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. তাহের। জামায়াত নেতা বলেন, “জাতীয় নির্বাচন ও জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার গণভোট—এই দুটি বিষয় একসঙ্গে করা ঠিক হবে না। আমরা মনে করি, এটি আলাদাভাবে করা আবশ্যক।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা দেখা দেয়, তাহলে আম-ছালা দুটোই যাবে।” ডা. তাহের আরও বলেন, “জাতীয় নির্বাচনের দিনে সব দলই নিজেদের প্রার্থী নিয়ে ব্যস্ত থাকবে। সাধারণ ভোটাররা হয়তো জাতীয় নির্বাচনে ভো...

কাতার-ইরান-সৌদি আহ্বানে সংযত পাকিস্তান-আফগানিস্তান, তবে সীমান্তে উত্তেজনা রয়ে গেছে

ছবি
 কাতার, ইরান ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে নিজেদের সংযত রাখছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার আফগান তালেবান সরকারের মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দিয়েছে আফগান গণমাধ্যম টোলো নিউজ। টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক বিবৃতিতে কাতার, ইরান ও সৌদি আরব দুই প্রতিবেশী দেশ— কাবুল ও ইসলামাবাদ—কে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সকল আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও জানিয়েছে দেশগুলো। জবিউল্লাহ মুজাহিদ বলেন, “কাতার ও সৌদি আরব উভয়ই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত সেই আহ্বান মেনে নিয়েছে। তবে আজ সকালে খবর পেয়েছি, পাকিস্তান আক্রমণ চালিয়েছে। যদি এ হামলা অব্যাহত থাকে, তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষার পূর্ণ অধিকার সংরক্ষণ করবে।” তিনি দাবি করেন, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় আফগান বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। অপরদিকে, পাকিস্তানের সাম...

নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ — ভারত সরকার বলছে, ‘কিছু করার নেই’

ছবি
  ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশটির নারী সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছে, এই অনুষ্ঠানটি আফগান প্রতিনিধিদলের আয়োজিত এবং তাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছে। তাই ভারত সরকারের এতে কিছু করার ছিল না। সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগান তালেবান সরকারের এই সফরে সাংবাদিকদের মধ্যে কেবল পুরুষদেরই অনুমতি দেওয়া হয়। আফগান প্রতিনিধিদল জানায়, “আমাদের সাংস্কৃতিক নীতিমালা অনুযায়ী নারীদের অংশগ্রহণ সীমিত।” এদিকে দিল্লিভিত্তিক নারী সাংবাদিক সংগঠনগুলো বলছে, ভারতের মাটিতে এমন বৈষম্যমূলক আচরণ নিন্দনীয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

ভাদেশ্বরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন — দায়িত্ব পেলেন হাফেজ মোহাম্মদ আলি

ছবি
  হবিগঞ্জের বাহুবলে পূর্ব ভাদেশ্বর তকিয়া এলাকায় গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মরহুম মারফত উল্লা সাহেবের মুরুব্বিয়াতা তাঁর পুত্র আবুল হুসেন ও নুর হুসেনের ধারাবাহিকতায় এবার দায়িত্ব প্রদান করা হয় তাঁদের উত্তরসূরি হাফেজ মোহাম্মদ আলিকে। গ্রামের প্রবীণ মুরুব্বি ও যুবসমাজের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হাফেজ মোহাম্মদ আলির হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— তাকিয়ার বিশিষ্ট মুরুব্বি আব্দুল গনি, পুকুরপাড় গ্রামের হারুনুর রশিদ, মুসলিম উদ্দিন ,আব্দুল মনাফ, ও জনাব গেদা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব ভাদেশ্বর গাংপাড় গ্রামের মুরুব্বি জনাব আবুল হুসেন এবং এলাকার বহু তরুণ ও সমাজসেবক। হাফেজ মোহাম্মদ আলি (দুলন) বর্তমানে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত— সহ-মুখপাত্র, জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স, হবিগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক, ভাদেশ্বর সমাজ কল্যাণ পরিষদ সদস্য, আপ বাংলাদেশ, যাত্রাবাড়ী থানা এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির ল’ ডিপার্টমেন্টে, এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ফাজিল অধ্যয়নরত, যাত্রাবাড়ী, গ্রামের সর্বস্তরের ...

ত্রিশালে অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবা-মায়ের

ছবি
ছবি, ওবায়দুল    য়মনসিংহের ত্রিশাল উপজেলায় টাকা না দেওয়ায় অনলাইন জুয়ায় আসক্ত এক ছেলের হাতে প্রাণ গেল তার বৃদ্ধ বাবা-মায়ের। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার স্থানীয় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সম্প্রতি জুয়ার টাকায় ঋণে জড়িয়ে পড়ে সে। বাবার কাছে টাকা চাইলে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে ঘরে থাকা বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর হত্যার বিষয়টি গোপন করতে ঘরের ভেতরেই মাটি খুঁড়ে বাবা-মায়ের লাশ পুঁতে রাখে ওই পাষণ্ড ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও তীব্র ক্ষোভ। স্থানীয়রা জানান, “যে ছেলেকে হাতে ধরে হাটতে শিখিয়েছিলেন বাবা-মা, সেই হাতেই তাদের জীবন দিতে হলো—এমন ঘটনা অকল্পনীয়।”

ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম ইস্তাম্বুলে পৌঁছেছেন

ছবি
 ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ দুপুরে শহীদুল আলমকে নিয়ে একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে রওনা হয়। তুর্কি সূত্র জানিয়েছে, ফ্লাইট TK-6921 স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে। প্রেস উইং আরও জানায়, শহীদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাবুলে পাকিস্তানি বিমান হামলা, নিহত টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের আশঙ্কা

ছবি
  আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে এই হামলা চালানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, হামলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে তার মৃত্যুর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সূত্র জানায়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি বিধ্বস্ত হয় এবং তার সঙ্গে থাকা কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রাতের বেলায় গাড়িতে করে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ, তখনই আকাশ থেকে নির্ভুলভাবে আঘাত হানে পাকিস্তানের বিমান। বিস্ফোরণের পর কাবুলের আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর টিটিপি পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ায় সংগঠনটির শক...

দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে ১০ দফা নির্দেশনা

ছবি
  বি শ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনায় তৎপর হয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে সংস্থাটি। গত বুধবার (১ অক্টোবর) বেবিচক থেকে এ বিষয়ে ১০ দফা নির্দেশনা জারি করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্দেশনার বিষয়টি গণমাধ্যমে জানা যায়। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। তাই বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ জন্য ১০টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। বেবিচকের ১০ দফা নির্দেশনা: ১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, একাধিক প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না এবং নিয়মিত তা পরিবর্তন করতে হবে। ২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। ৩. হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্য...

সিলেট ও চট্টগ্রামে শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনীর ঘোষণা শাপলা স্মৃতি সংসদের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত

ছবি
 রাজধানীর মোহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিগত সময়ের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সিলেট ও চট্টগ্রাম বিভাগে “শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী” আয়োজন করা হবে। এছাড়া সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— শাপলার শহীদদের কবর সংরক্ষণ, শহীদদের নামফলক স্থাপন, শহীদ পরিবারের চিকিৎসা ও মাসিক ভাতা নিয়মতান্ত্রিক করা, এবং শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম-এর সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা। বৈঠকে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও দেশব্যাপী ছড়িয়ে দিতে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন— মাওলানা আবুল হাসানাত জালালী, উস্তাদ আল হাফিজ, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি সাঈদ আহমদ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মুফতি সালাহুদ্দীন মাসউদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সা...

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে চরমোনাই পীরের ছেলে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ছবি
পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহাম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই। নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবে প্রকাশিত ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলের একটি ভিডিওতে ফয়জুল করিমকে পবিত্র কুরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।” এ ধরনের মন্তব্য কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাত হানে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, কুরআন ইসলাম ধর্মের একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে সুস্পষ্ট...

বাহুবল থানায় নতুন ওসি আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ

ছবি
 হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন আমিনুল ইসলাম। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি জাহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব গ্রহণের পর ওসি আমিনুল ইসলাম বলেন, “বাহুবলের জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। সকলের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি হবে।” অন্যদিকে বিদায়ী ওসি জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় বাহুবলে দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এ স্মৃতি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে।” উল্লেখ্য, নবনিযুক্ত ওসি আমিনুল ইসলাম এর আগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী ওসি জাহিদুল ইসলামকে সম্প্রতি চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে ।       BDS NEWS 

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ছবি
  ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মো. শামীম মিয়া ওরফে নায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কোতুয়ালী মডেল থানা পুলিশ ও ২নং পুলিশ ফাঁড়ির সমন্বিত অভিযানে শহরের বুড়াপীরের মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নায়েব আলী নামে পরিচিত শামীম মিয়া আত্মগোপনে রয়েছেন ময়মনসিংহে। ওই তথ্যের ভিত্তিতে কোতুয়ালী মডেল থানা পুলিশের বিশেষ টিম ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেদ কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। অভিযানে কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম এবং ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদ কামাল দিকনির্দেশনা প্রদান করেন। জানা যায়, শামীম মিয়া আওয়ামী লীগের বনানী ইউনিটের সভাপতি ছিলেন। তার পিতা মো. নাজিম উদ্দিন, বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদের নগর গ্রামে। ২নং পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃত শামীম মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে গাড়ি ভাঙচুর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলার ঘটনায় তিনি মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন। এ...

শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা করছে ভারত

ছবি
     ছবি: যমুনা  বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হলে সেটিই সবচেয়ে ভালো হবে বলে মনে করে দেশটি। ভারতের প্রত্যাশা, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে। সোমবার (৬ অক্টোবর) সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)’ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ এমনভাবে নির্বাচন আয়োজন করবে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।” বিক্রম মিশ্রি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রফেসর ইউনূসকে শুরুতেই অভিনন্দন জানিয়েছেন।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে। এটি আইনি ও বিচার...

নান্দাইলে আলমগীর হ/ত্যার বিচার ও খু'নীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি
 রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ):  মোহাম্মদ রাকিবুল ইসলাম।  মাদকের প্রতিবাদ করায় নান্দাইলে প্রবাসী আলমগীর হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা নিহত আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শেরপুর ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হলে নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও শেরপুর ইউনিয়নের অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেন। নিহতের বোন সিমা আক্তার বলেন, “আমার মায়ের বুক যারা খালি করেছে, আইনের মাধ্যমে তাদের মায়ের বুক খালি দেখতে চাই। ভাইকে যে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তা চোখের সামনে ভেসে ওঠে।” নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে সন্ধ্যায় ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। পরে বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখে। আমার ছেলে হত্যার বিচার চা...