বরগুনায় ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ



  বরগুনা প্রতিনিধি: হাসিদুর রহমান 


স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি ফসল রক্ষার দাবিতে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


বক্তারা অভিযোগ করেন, বিবিসি ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও কালো ধুলাবালি আশপাশের ফসল, গাছপালা ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। ফলে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।


এলাকাবাসী দ্রুত ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি