পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ছবি
 বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি মাস থেকেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইমরান হায়দার বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ–পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীরা সক্রিয়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার আগ্রহ উল্লেখযোগ্য। একই সঙ্গে লিভার ও কিডনি প্র...

কুমিল্লা-৪ আসনে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহিদের প্রার্থিতা প্রত্যাহার, এনসিপি প্রার্থীকে সমর্থন

ছবি
 কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন। রোববার (রাত) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম শহিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।” এ বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।” তিনি আরও বলেন, “আমার কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি— আল্লাহ তায়ালা যেন তাদের উত্তম প্রতিদান দান ...

আস্তিক-নাস্তিক বিষয়ে নদভীর জবাবে মুগ্ধ

ছবি
  জাভেদ আখতার: যদি ঈশ্বর থাকেন, তবে পৃথিবীতে এত দুঃখ-কষ্ট কেন? মুফতি শামাইল নাদভী: যদি বিপদ-আপদই ঈশ্বরের অনুপস্থিতির প্রমাণ হয়, তবে ন্যায়বিচারের দাবি করাও অর্থহীন। বিপদ আসলে একথার প্রমাণ যে, মানুষের ভেতরে সঠিক ও ভুলের বোধ রয়েছে। আর এটাই ঈশ্বরের সবচেয়ে বড় নিদর্শন। জাভেদ আখতার: যদি অধিকাংশ মানুষ কোনো বিষয়কে সত্য মেনে নেয়, তাহলে কি সেটাই সত্য হয়ে যায়? মুফতি শামাইল নাদভী: যদি সত্য নির্ধারিত হতো সংখ্যাগরিষ্ঠতার দ্বারা, তবে ইতিহাসে কখনো ভুল হতো না। তখন দাসত্ব, বর্ণবাদ ও জুলুমকেও সঠিক বলতে হতো। কারণ এক সময় এসবের পক্ষেই ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন। জাভেদ আখতার: যদি ঈশ্বরের কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকে, তবে আমরা কেন তাঁকে বিশ্বাস করব? মুফতি শামাইল নাদভী : যা কিছু বিদ্যমান, সবকিছুকে ল্যাবরেটরিতে দেখানো জরুরি নয়। বুদ্ধি, ভালোবাসা, বিবেক, ন্যায়বোধ, এসবেরও তো কোনো টেস্ট-টিউব প্রমাণ নেই, তবুও কেউ এগুলোকে অস্বীকার করে না। জাভেদ আখতার : ধর্ম মানুষের তৈরি, তাই এ নিয়ে প্রশ্ন তোলা জরুরি! মুফতি শামাইল নাদভী: প্রশ্ন তোলা অবশ্যই জরুরি, কিন্তু, আগে একটি বিষয় ঠিক করা যাক...

কিশোরগঞ্জে বিএনপির মশাল মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

ছবি
  কিশোরগঞ্জ প্রতিনিধি : মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত, ৪ ডিসেম্বর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মে. রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাতে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালে মিজানুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে থাকা কর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল...

উন্নয়নে পিছিয়ে পড়া সিলেটের জন্য সুসংবাদ

ছবি
  সিলেট জেলা প্রতিনিধি: ফেরদৌস সরকার  একনেকে অনুমোদন পেল সিলেটের ৩ প্রকল্প উন্নয়নে পিছিয়ে পড়া সিলেটের ৩টি প্রকল্প অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের তথ্য মতে, সিলেটের ৩টি প্রকল্পসহ মোট ২২টি প্রকল্প অনুমোদন পেয়েছে এবারের একনেক সভায়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা পাওয়া যাবে। অনুমোদন পাওয়া সিলেটের প্রকল্পগুলো হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লে...

সিলেটের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া দরগাহে খতমে বুখারী সম্পন্ন

ছবি
  সিলেট প্রতিনিধি: ফেরদৌস সরকার  সি লেটের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.)-এ তাকমীল ফিল হাদীস (৫৩তম আকবরী কাফেলা ব্যাচ) -এর সহীহ বুখারী শরীফের সমাপনী দরস ও খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫), ১লা রজব ১৪৪৭ হিজরি তারিখে আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিজ আকবর আলী (রহ.) প্রতিষ্ঠিত এ জামেয়ায় দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খতমে বুখারী ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম, উস্তাযুল আসাতিযা হযরত মাওলানা মাশুকুদ্দীন বড়বাড়ী (হাফিজাহুল্লাহ)। মাহফিলে মসনদে হাদীসে আসীন ছিলেন জামেয়ার তিন শায়খুল হাদীস— হযরত মাওলানা মাহমুদ হুসাইন সিলেটী, হযরত মাওলানা ছালেহ আহমদ জকিগঞ্জী ও হযরত মাওলানা মুফতি আবুল খায়ের বিথঙ্গলী (হাফিযাহুমুল্লাহ)। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন অভিব্যক্তির মাধ্যমে। এরপর জামেয়ার আসাতিযায়ে কেরামের উপস্থিতিতে সহীহ বুখারী শরীফের শেষ দরস প্রদান করেন জামেয়ার সদরুল মুদাররিস ও শায়খুল হাদীস হযরত মাওলানা হাফিজ ম...

প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও ইসলামিক লেখককে তুলে নেওয়ার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া

ছবি
  জু লাইয়ে অগ্রসেনানী যোদ্ধা শরিফ ওসনান বিন হাদির গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তিকালের পর রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-জনতা দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হলেও সেখানে কেবলমাত্র তাকে “কওমী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী” হিসেবে উল্লেখ করা হয়। পরিচয়ের এ ধরনের উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ইসলামিক লেখক মাওলানা আইনুল হক কাসেমী। পোস্টে তিনি ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি গ্রেফতার ও পরিচয় প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ রয়েছে, ওই পোস্টের পরদিন মাওলানা আইনুল হক কাসেমীকে মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে সিভিল ড্রেসধারী ব্যক্তিরা “জিজ্ঞাসাবাদের” কথা বলে তুলে নিয়ে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক গ্রেফতার বা মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক...

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ছবি
  ভা রতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারতে অবস্থান করে তিনি ও তার দলের একাংশ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তলবকালে বাংলাদেশ সরকার অভিযোগ করে যে, আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এসব উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় বাংলাদেশ দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আদালতের দেওয়া দণ্ড ভোগের জ...

উপদেষ্টা আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বাধীন তদন্ত দাবি যুব অধিকার পরিষদের

ছবি
  রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদ্য করা সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির সভাপতি মনজুর মোরশেদ মামুন এ দাবি জানান। এর আগে দুদক কার্যালয়ের সামনে ‘ছাত্র–জনতা’র উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দাবি তোলা হয়— গত ১৭ মাসে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কীভাবে সম্পদ অর্জন করেছেন তার বিস্তারিত হিসাব প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, তবে আমরা দুর্নীতি দমন কমিশন ঘেরাও করবো।” তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম–দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামুন আরও দাবি করেন— উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের সত্যতা উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য দুদকের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা অভিযোগ করে বলেন— দু...

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

ছবি
  চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান (২০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় ছিলেন। নিহত তাহমিদ উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব এবং সাম্প্রতিক সময়ে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন তাহমিদ। অনুষ্ঠান শেষে কথা-কাটাকাটির জেরে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজীর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তাহমিদ। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হল...

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা **নিরাপত্তা জোরদার নির্বাচন ভবনে

ছবি
 আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সকালে নির্বাচন ভবনের সামনে সরেজমিনে দেখা যায়, ভবনের মূল সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। সামনে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান সড়ক থেকেই প্রবেশে কড়াকড়ি আরোপ করেছেন। পরিচয় যাচাই ছাড়া কাউকে নির্বাচন কমিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে তফসিল ঘোষণার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণের রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে গতকাল (বুধবার) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন ও তফসিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সীমা নির্ধারণ সংক্রান্ত জটিলতা ইসির সূত্র জানায়, আইন অনুযায়ী নতুন করে স...