কুমিল্লা-৪ আসনে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহিদের প্রার্থিতা প্রত্যাহার, এনসিপি প্রার্থীকে সমর্থন



 কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন।

রোববার (রাত) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম শহিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন—

“আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ বলেন,

সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন,

“জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।”

তিনি আরও বলেন,

“আমার কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি— আল্লাহ তায়ালা যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি