আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা **নিরাপত্তা জোরদার নির্বাচন ভবনে


 আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।


সকালে নির্বাচন ভবনের সামনে সরেজমিনে দেখা যায়, ভবনের মূল সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। সামনে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান সড়ক থেকেই প্রবেশে কড়াকড়ি আরোপ করেছেন। পরিচয় যাচাই ছাড়া কাউকে নির্বাচন কমিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।


ইতোমধ্যে তফসিল ঘোষণার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণের রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে গতকাল (বুধবার) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


এর আগে দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন ও তফসিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


সীমা নির্ধারণ সংক্রান্ত জটিলতা


ইসির সূত্র জানায়, আইন অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না করলে ৩০০ আসনে তফসিল ঘোষণা করা সম্ভব নয়। গতকাল আপিল বিভাগ বাগেরহাটের একটি আসন কমানোর গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে।


এর ফলে আজ তফসিল ঘোষণা করতে হলে আদালতের রায় অনুযায়ী নতুন করে সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে বাগেরহাট ও গাজীপুরের আসন বাদ দিয়ে মাত্র ২৯১টি আসনে তফসিল ঘোষণা করতে হবে।


সূত্র আরও জানায়, কমিশনের রিভিউ করার সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইসি নতুন কোনো ঝামেলায় যেতে চায় না। আদালতের রায় মেনেই তফসিল ঘোষণার আগে নতুন গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


সন্ধ্যায় দেশের জনগণ তফসিলের চূড়ান্ত ঘোষণা শুনতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি