ভাদেশ্বরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন — দায়িত্ব পেলেন হাফেজ মোহাম্মদ আলি


 হবিগঞ্জের বাহুবলে পূর্ব ভাদেশ্বর তকিয়া এলাকায় গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মরহুম মারফত উল্লা সাহেবের মুরুব্বিয়াতা তাঁর পুত্র আবুল হুসেন ও নুর হুসেনের ধারাবাহিকতায় এবার দায়িত্ব প্রদান করা হয় তাঁদের উত্তরসূরি হাফেজ মোহাম্মদ আলিকে।

গ্রামের প্রবীণ মুরুব্বি ও যুবসমাজের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হাফেজ মোহাম্মদ আলির হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

তাকিয়ার বিশিষ্ট মুরুব্বি আব্দুল গনি, পুকুরপাড় গ্রামের হারুনুর রশিদ, মুসলিম উদ্দিন ,আব্দুল মনাফ, ও জনাব গেদা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব ভাদেশ্বর গাংপাড় গ্রামের মুরুব্বি জনাব আবুল হুসেন এবং এলাকার বহু তরুণ ও সমাজসেবক।

হাফেজ মোহাম্মদ আলি (দুলন) বর্তমানে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত—

সহ-মুখপাত্র, জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স, হবিগঞ্জ জেলা শাখা

সাংগঠনিক সম্পাদক, ভাদেশ্বর সমাজ কল্যাণ পরিষদ

সদস্য, আপ বাংলাদেশ, যাত্রাবাড়ী থানা

এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির ল’ ডিপার্টমেন্টে, এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ফাজিল অধ্যয়নরত, যাত্রাবাড়ী,

গ্রামের সর্বস্তরের মানুষ নতুন দায়িত্বপ্রাপ্ত হাফেজ মোহাম্মদ আলির জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।


  BDS NEWS | বিডিএস নিউজ 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি