ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম ইস্তাম্বুলে পৌঁছেছেন


 ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।


আজ শুক্রবার (১০ অক্টোবর) তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।


অন্তর্বর্তী সরকারের প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ দুপুরে শহীদুল আলমকে নিয়ে একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে রওনা হয়। তুর্কি সূত্র জানিয়েছে, ফ্লাইট TK-6921 স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে।


প্রেস উইং আরও জানায়, শহীদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি