বরগুনায় আলেমের ইন্তেকাল, এতিম দুই সন্তানের দায়িত্ব নিলেন পীর সাহেব হুজুর


  বরগুনা প্রতিনিধি: হাদিসুর রহমান 


 বরগুনা জেলার শহরে অবস্থিত জান্নাতুল বাকি মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা ইউসুফ আহমেদ (রহ.) গতকাল দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আজ তার জানাজায় এলাকার অসংখ্য আলেম-উলামা, ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন কেওড়াবুনিয়ার হযরত পীর সাহেব হুজুর। তিনি মরহুমের দুই এতিম সন্তানের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।


মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি