বাহুবল থানায় নতুন ওসি আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ
হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন আমিনুল ইসলাম। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি জাহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর ওসি আমিনুল ইসলাম বলেন, “বাহুবলের জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। সকলের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি হবে।”
অন্যদিকে বিদায়ী ওসি জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় বাহুবলে দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এ স্মৃতি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে।”
উল্লেখ্য, নবনিযুক্ত ওসি আমিনুল ইসলাম এর আগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী ওসি জাহিদুল ইসলামকে সম্প্রতি চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।
BDS NEWS

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন