পবিত্র কুরআন অবমাননার অভিযোগে চরমোনাই পীরের ছেলে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ


পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহাম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই।

নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবে প্রকাশিত ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলের একটি ভিডিওতে ফয়জুল করিমকে পবিত্র কুরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

এ ধরনের মন্তব্য কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাত হানে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, কুরআন ইসলাম ধর্মের একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার মন্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ধর্ম অবমাননাকর মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


     BDS NEWS

প্রতিবেদক - শেখ সাদী 


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি