সিলেট ও চট্টগ্রামে শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনীর ঘোষণা শাপলা স্মৃতি সংসদের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত
রাজধানীর মোহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিগত সময়ের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সিলেট ও চট্টগ্রাম বিভাগে “শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী” আয়োজন করা হবে।
এছাড়া সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—
শাপলার শহীদদের কবর সংরক্ষণ,
শহীদদের নামফলক স্থাপন,
শহীদ পরিবারের চিকিৎসা ও মাসিক ভাতা নিয়মতান্ত্রিক করা,
এবং শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম-এর সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা।
বৈঠকে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও দেশব্যাপী ছড়িয়ে দিতে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন— মাওলানা আবুল হাসানাত জালালী, উস্তাদ আল হাফিজ, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি সাঈদ আহমদ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মুফতি সালাহুদ্দীন মাসউদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, ফাতেহ মুহাম্মাদ সোলায়মান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান সাগর ও মুহাম্মাদ কামাল উদ্দীন প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন— শাপলা শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
BDS NEWS | বিডিএস নিউজ
প্রতিবেদক- শেখ সাদী

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন