বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
প্রতিনিধি: বরগুনা জেলা, হাদিসুর রহমান
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি বরগুনার বেতাগী থানার কাজিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চান্দখালী বাজার এলাকায় পরিচালিত হয়। এ সময় জাহাঙ্গীর হাওলাদার (৪৪), পিতা মোঃ মোকসেদ আলী হাওলাদারকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানিয়েছেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনই পুলিশের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন