হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় কৃষক লীগ নেতা আমৃত্যু কারাদণ্ড


 হবিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫:

হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষক লীগের এক নেতাকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কায়সার মোশররফ এ রায় ঘোষণা করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন শহরের পুরান মুন্সেফী এলাকায় পূর্ব বিরোধের জেরে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।


এ ঘটনায় নিহতের পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে সিআইডি ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।


দীর্ঘ শুনানি শেষে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।


রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত কৃষক লীগ নেতা ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল আলমকে আদালত থেকে বের করে নেওয়ার সময় হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি