শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা করছে ভারত


     ছবি: যমুনা 

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হলে সেটিই সবচেয়ে ভালো হবে বলে মনে করে দেশটি। ভারতের প্রত্যাশা, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করবে।


সোমবার (৬ অক্টোবর) সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)’ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।


তিনি বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ এমনভাবে নির্বাচন আয়োজন করবে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।”


বিক্রম মিশ্রি আরও বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রফেসর ইউনূসকে শুরুতেই অভিনন্দন জানিয়েছেন।”


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষা করছে। এটি আইনি ও বিচারিক প্রক্রিয়ার বিষয়, তাই এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”


         BDS NEWS | বিডিএস নিউজ 
প্রতিবেদন : শেখ সাদী 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি