শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে মাদক কারবারি গ্রেপ্তার


 মৌলভীবাজার, ৯ নভেম্বর ২০২৫ – শ্রীমঙ্গলে পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) কে গ্রেপ্তার করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া সীমান্তঘেঁষা চোরাচালান চক্র ও মাদক ব্যবসায় দীর্ঘদিন জড়িত ছিলেন। পুলিশি উপস্থিতি টের পেলে তিনি দ্রুত গা ঢাকা দিতেন। এলাকার একাধিক সোর্স থাকায় আগাম তথ্য পেয়ে তিনি বারবার পালিয়ে যাওয়ার সুযোগ পেতেন।


গ্রেপ্তারের কৌশল নিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্বপন মিয়াকে ধরতে দীর্ঘ সময় ব্যর্থ হওয়ার পর এএসআই শরাফত আলী থানার কনস্টেবল মো. রোকন উদ্দিন কে নিয়ে ছদ্মবেশ ধারণ করেন। এএসআই-পুলিশ দম্পতি মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে ঢুকে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় স্বপন মিয়া বিছানায় শুয়ে ছিলেন, পুলিশ তাঁকে তৎক্ষণাত গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এএসআই শরাফত আলী বলেন, "তিনি অত্যন্ত চতুর ও সাবধান ব্যক্তি। সামান্য পুলিশি নড়াচড়া টের পেলে পালিয়ে যেত। তাই কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে।"


ওসি আমিনুল ইসলাম বলেন, "স্বপন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মাদক ও চোরাচালান সংক্রান্ত মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন। সীমান্ত এলাকা হওয়ায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশ কার্যকর হয়েছিল।"


গ্রেপ্তার হওয়া স্বপন মিয়াকে শনিবার বিকেল সাড়ে ৪টায় তার বাড়ি থেকে আটক করে আজ দুপুর ১২টায় জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি