পেঁয়াজ রপ্তানি বন্ধে সীমান্তে নষ্ট হচ্ছে হাজার টন পণ্য, বিপাকে ব্যবসায়ীরা


 বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয় সীমান্তে মজুত রাখা হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হওয়ার পথে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুই মাস আগেও মালদহের মাহদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাকে পেঁয়াজ রপ্তানি হতো বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় ভবিষ্যৎ সরবরাহ নিশ্চিত করতে মালদহের ব্যবসায়ীরা প্রায় ২০ হাজার মেট্রিক টন এবং হিলির ব্যবসায়ীরা আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেন।


কিন্তু হঠাৎ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে মজুত বিপুল পরিমাণ পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। ক্ষতি কমাতে বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী পানির দরে পেঁয়াজ বিক্রি করছেন। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে বলে অভিযোগ তাদের।


মাহদিপুরের ব্যবসায়ী মোহম্মদ রুবেল হোসেন বলেন, “বাংলাদেশে রপ্তানির বরাত পেয়ে আমরা নাসিক থেকে পেঁয়াজ আনি। কিন্তু বন্দরে এসে জানতে পারি রপ্তানি বন্ধ। পচে যাওয়ার ভয়ে এখন পানির দরে বিক্রি করতে হচ্ছে।”


তবে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা ও পেট্রাপোল বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেশি মজুত না করায় তুলনামূলকভাবে রেহাই পেয়েছেন। পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বর্তমানে পেট্রাপোল বা ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজবোঝাই ট্রাক আটকে নেই।


এদিকে কলকাতা ও আশপাশের বাজারে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ২৫ থেকে ৩০ রুপিতে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি