ভারতের মাটিতে ১৫ বছরের অপেক্ষার অবসান, গুয়াহাটিতে historic সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার


ছবি সংগৃহীত 

ভারতের মাটিতে ১৯৯৯ সালের পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৫ বছরের সেই খরা কাটাতে এবার প্রায় দৃঢ় প্রত্যয় নিয়েই ভারতে এসেছিল প্রোটিয়ারা। কলকাতা টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।

বুধবার (২৬ নভেম্বর) গুয়াহাটিতে পঞ্চম দিনে ভারতকে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে সফরকারীরা। হ্যান্সি ক্রনিয়ের অধীনে ২০০০ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের সারসংক্ষেপ

গুয়াহাটিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত থামে মাত্র ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে ইনিংস ঘোষণা করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় বিশাল ৫৪৯ রানের।

ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। পঞ্চম দিনের শুরুতেই দ্রুত সাজঘরে ফেরেন কুলদ্বীপ যাদব ও ধ্রুব জুরেল। অধিনায়ক ঋষভ পান্তও পারেননি দলকে টেনে নিতে—১৬ বলে ১৩ রান করে ফেরেন তিনি।

এরপর সুর্দশন (১৪), সুন্দর (১৬) এবং নীতিশ কুমার (০) আউট হয়ে ভারতের বিপদ আরও বাড়ান। একপ্রান্তে লড়াই করে ৭৮ বলে ফিফটি তুলে নেন রবীন্দ্র জাদেজা, তবে ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয় ভারত।

বোলারদের দুর্দান্ত নৈপুণ্য

দক্ষিণ আফ্রিকার সাফল্যের বড় নায়ক অফস্পিনার সিমন হারমার, যিনি একাই শিকার করেন ৬ উইকেট। কেশব মহরাজ নেন ২টি এবং ইয়ানসেন ও সেনুরান মুথুসামি নেন একটি করে উইকেট।

সিরিজ জয়

৪০৮ রানের এই বিশাল জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে দীর্ঘ সময়ের হতাশা কাটিয়ে প্রোটিয়াদের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন।


    BDS NEWS | বিডিএস নিউজ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি