১২ বছর পর প্রকাশিত হলো রফিকুল ইসলামের ফলাফল: ছাত্রত্ব ফিরিয়ে নিল বিশ্ববিদ্যালয়

ছবি: রফিকুল ইসলাম 

 দীর্ঘ ১২ বছর পর অবশেষে প্রকাশিত হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের অপ্রকাশিত ফলাফল। জেল থেকেই পরীক্ষায় অংশ নিয়ে অনার্স ও মাস্টার্স—দুই ক্ষেত্রেই ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়া এ ছাত্রকে এত ভালো ফল করার পরও শান্তি দেওয়া হয়নি; বরং আটকে রাখা হয়েছিল তার ফলাফল, বাতিল করা হয়েছিল ছাত্রত্ব।

ফলাফল হাতে পাওয়ার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন,

‘যুগাবসান ঘটল আজ। জেলে থেকে পরীক্ষা। অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মাস্টার্সেও ৪.০০ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এত ভালো ফলাফল। তাই জেলে ভরেও শান্তি হলো না। আটকে রাখা হলো ফলাফল—একদিন দুদিন নয়, ১২ বছর।’

তিনি আরও বলেন,

‘এভাবে ছাত্রশিবিরের কত ভাই যে শুধু একাডেমিক হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কিন্তু সার্টিফিকেট উঠাতে দেয়নি—এমন ভাইয়ের সংখ্যা অসংখ্য। ছাত্রশিবিরের ত্যাগ-তিতিক্ষার শেকড় এই ক্যাম্পাসে অনেক গভীর। আমাদের বিজয় তাদের স্যাক্রিফাইসের ওপর দাঁড়িয়

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর রফিকুল ইসলামের ছাত্রত্ব বাতিলের ঘটনাটি পুনর্বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হকের নেতৃত্বে গঠিত ওই কমিটি অভিযোগ পর্যালোচনা করে রিভিউ রিপোর্ট জমা দেয়।

পরে গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম সিন্ডিকেট সভায় রফিকুল ইসলামের ছাত্রত্ব পুনর্বহাল এবং তার অপ্রকাশিত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

১২ বছরের লড়াই শেষে ফলাফল প্রকাশ পাওয়ায় রফিকুল ইসলামসহ তার সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিনের একাডেমিক হ্যারাসমেন্টের অবসান ঘটায় বিষয়টি বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি