ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল, গণভোটের প্রচার শিগগিরই: সিইসি


 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি গণভোট নিয়ে প্রচার-প্রচারণা এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও খুব শিগগিরই তা শুরু হবে বলে জানান তিনি।


শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সিইসি এসব কথা বলেন।


তিনি জানান, মক ভোটিংয়ে নারী-পুরুষ মিলিয়ে মোট ৫০০ ভোটার অংশ নিয়েছেন। সত্যিকারের নির্বাচনের আদলে সেখানে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার—সকল প্রক্রিয়াই ছিল সম্পূর্ণ বাস্তবসম্মত।


সিইসি বলেন, “নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোট প্রদান করেছেন। শুধু রাজনৈতিক দলের নাম, প্রার্থীর নাম ও প্রতীক ছিল না।"


তিনি আরও জানান, গণভোটের প্রচার শুরু হলে জনগণ সব বিষয়ে পরিষ্কার ধারণা পাবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি