জামায়াতের পাঁচ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল
১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল
২৬ সেপ্টেম্বর প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, “সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে না নেয়, তবে জামায়াতে ইসলামী সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, পাঁচ দফা দাবি আদায়ে রাজপথে সক্রিয় থাকার ব্যাপারে জামায়াত দৃঢ় অবস্থান নিয়েছে।
বিডিএস নিউজ |প্রতিবেদক

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন