সিএনজি চালকের সততায় দেড় লাখ টাকার আইফোন পেলেন মালিক


 ঢাকা: আধুনিক সমাজে যেখানে হারানো মোবাইল ফিরে পাওয়া প্রায় অসম্ভব মনে হয়, সেখানে এক সিএনজি চালকের সততা নজির স্থাপন করেছে।


রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেড় লাখ টাকা মূল্যের মোবাইল ফোনটি অসাবধানতাবশত পাঞ্জাবির পকেট থেকে পড়ে যায় মালিকের। হন্য হয়ে খোঁজাখুঁজি করলেও প্রথমে কোনো সাড়া মেলেনি। পরে মোবাইল মালিকের বন্ধু Pervez Mosarof কল দিলে অপর প্রান্ত থেকে সাড়া দেন সিএনজি চালক আরিফ।


আরিফ জানান, পদুয়াবাজার থেকে এসে মোবাইলটি সংগ্রহ করতে। প্রথমে মালিক বিশ্বাসই করতে পারছিলেন না যে এত দামী মোবাইল ফিরে পাবেন। কিন্তু আরিফ কোনো আর্থিক দাবি ছাড়াই দেড় লাখ টাকার মোবাইলটি ফেরত দেন।


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়ার বাসিন্দা আরিফ তার সততার পরিচয় দিয়ে প্রমাণ করেছেন— এখনো সমাজে ভালো মানুষ আছে।



BDS NEWS 
প্রতিবেদক: বিডিএস নিউজ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি