মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে আ.লীগ নেতা টাকা নিয়ে উধাও প্রতিবাদে মানববন্ধন।
মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে আ.লীগ নেতা টাকা নিয়ে উধাও প্রতিবাদে মানববন্ধন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে ১২ ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ খান। এর প্রতিবাদ ভোক্তভোগীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সরকরী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ গেইটের সামনে মানববন্ধন করে।
আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে ভোক্তভোগীরা জানান- ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খান ২০২২ সালে ১ লা আগষ্ট নান্দাইল পৌরসদরের একটি চায়ের দোকানে বসে ১২ জন ব্যক্তির কাছ থেকে নগদে ১লাখ ৪০ হাজার টাকা নেন৷ অনলাইনে আবেদন করে ইন্টারভিউ কার্ড ইস্যু করার কথা বলে ঢাকায় একটি ১২ তলা ভবনের ৬ তলায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের লোকজন এনে বেশ কয়েকজনকে পরিচয় করিয়ে দেন। পরে আর খোঁজ খবর নেয়নি আওয়ামী লীগ নেতা। তার কিছু দিন পরে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আরও ১ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে
মামুনুর রশিদ খান তার এক আত্মীয় সচিব ও জাতীয় পার্টির মজিবুল হক চুন্নুর মাধ্যমে দ্রুতই মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গে দেখা করাবেন বলে আশ্বাস দেন। গত ৫ আগষ্টে সরকার পতনের পরে মামুনুর রশিদ খান পালিয়ে যান।
মুক্তিযোদ্ধা হতে আগ্রহী ১২ জন মধ্যে ৪ জন মারা গেছে।
মানববন্ধনে আসা বাদল চন্দ্র বলেন- আমি বাসের টিকেট বিক্রি করে সংসার চালাই। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে ১২ জনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। টাকা না পাওয়াতেই বাধ্য হয়ে মানববন্ধন করছি।
এ বিষয়ে জানতে পলাতক থাকায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
BDS NEWS |বিডিএস নিউজ
প্রতিবেদক: মুহাম্মাদ রাকিবুল ইসলাম
প্রতিনিধি :মোমেনশাহী

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন