আফগানিস্তানে ৬৮০ বই নিষিদ্ধ, তালিকায় মওদুদীর গ্রন্থও রয়েছে।


 আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সব বিশ্ববিদ্যালয়ে বিতরণের জন্য ৫০ পৃষ্ঠার একটি নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করেছে। ‘শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী’ হিসেবে চিহ্নিত ওই তালিকায় মোট ৬৮০টি বই রয়েছে।


তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব বই “শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক”। তালিকায় জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ‘কুরআন কি চার বুনিয়াদী ইস্তেলাহে’ এবং সাইয়েদ কুতুবের ‘সামাজিক ন্যায়বিচার ইসলামি দৃষ্টিতে’ সহ একাধিক রাজনৈতিক দর্শনের বই অন্তর্ভুক্ত রয়েছে।


সরকারের দাবি, এসব গ্রন্থ তরুণদের মাঝে বিভ্রান্তিমূলক চেতনা উসকে দিতে পারে এবং মতাদর্শিক চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, নিষিদ্ধ বইগুলো পাঠাগার থেকে সরিয়ে ফেলতে এবং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না করতে।


তালেবান প্রশাসন বলছে, এ সিদ্ধান্ত “অবৈধ মতাদর্শ ও বিভ্রান্তিকর ইসলামি ব্যাখ্যা” প্রতিরোধের অংশ। উল্লেখ্য, ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক উপাদান থাকার অভিযোগে আবুল আলা মওদুদীর চিন্তাধারা দীর্ঘদিন ধরে উলামায়ে হক্কানীর কাছে সমালোচিত হয়ে আসছে।



BDS NEWS 

প্রতিবেদন: শেখ সাদী 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি