স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী লেবার পার্টি থেকে সাময়িক বহিষ্কার।
স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য (এমএসপি) ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি।
২০২১ সাল থেকে লোথিয়ানসের প্রতিনিধিত্ব করা ফয়সল চৌধুরী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বাধীনভাবে পার্লামেন্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন।
লেবার পার্টির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা সব অভিযোগ গুরুত্বের সাথে নেই এবং নিয়ম মেনে তদন্ত করি। প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান লেবার নেতা আনাস সারওয়ারকে প্রশ্ন তোলেন কেন আরেকজন এমএসপিকে বহিষ্কার করতে হলো। অন্যদিকে, স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির সম্মেলনের আগে এই ঘটনা তাদের "সম্পূর্ণ বিশৃঙ্খলার প্রমাণ"।
তবে লেবার নেতা আনাস সারওয়ার অভিযোগ তদন্ত প্রক্রিয়াকে স্বতন্ত্র ও স্বচ্ছ বলে উল্লেখ করেন। তিনি জানান, স্বাধীন অভিযোগ সংস্থা মনে করেছে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে, তাই তদন্ত চলাকালে মি. চৌধুরী বহিষ্কৃত থাকবেন।
ফয়সল চৌধুরী বর্তমানে এডিনবার্গ ও লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান এবং মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলা-র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন