নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত একজন।


 নান্দাইলে   বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো: জামাল মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকার শিরু মিয়ার পুত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে- মো. জামাল উদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশে গরুর খাবারের জন্য বিলে ঘাস কাটতে যান। কাটার সময় বর্জ্রপাতে জালাল উদ্দীন ঘটনা স্থলেই গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে বাড়ি আনার সময় তার মৃত্যু হয়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন - খবর পেয়েছি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


     বিডিএস নিউজ| BDS NEWS 

 প্রতিনিধি : মুহাম্মদ রাকিবুল ইসলাম (মোমেনশাহী)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি