হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

 


 কিশোরগঞ্জ প্রতিনিধি :  মশিউর রহমান চন্দন 


 নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের কুড়িঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​

​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কুড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

​

​আল আমিন অপু হোসেনপুর পৌরসভার মুরশিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​পুলিশ জানায়, তার বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া থানায় লুটতরাজসহ সহিংসতা ও আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

​

​ওসি রাশেদুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত অব্যাহত আছে।"


​৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই আল আমিন অপু আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ময়মনসিংহের নান্দাইলে আ:লীগ নেতা শামীম মিয়া গ্রেফতার

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি