পোস্টগুলি

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।।

ছবি
  ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার  ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের নগ্ন বহিঃপ্রকাশ।। শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক।। — মাওলানা মামুনুল হক গতকাল ৬ ফেব্রুয়ারি, শুক্রবার, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের অতি উৎসাহী ও দমনমূলক বর্বরোচিত হামলায় নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। আজ ৭ ফেব্রুয়ারি, শনিবার, এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়াবহ দৃষ্টান্ত। তিনি বলেন, শহীদ হাদির রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি। জনগণের দাবি ছিল—হত্যার বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অথচ ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্ত...

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

ছবি
   কিশোরগঞ্জ প্রতিনিধি :  মশিউর রহমান চন্দন   নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের কুড়িঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​ ​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল কুড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ​ ​আল আমিন অপু হোসেনপুর পৌরসভার মুরশিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​পুলিশ জানায়, তার বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া থানায় লুটতরাজসহ সহিংসতা ও আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ​ ​ওসি রাশেদুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে ...

নান্দাইলে জাতীয় পার্টির ৫'শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ছবি
 নান্দাইল উপজেলা প্রতিনিধি : রাকিবুল ইসলাম  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টির ৫'শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'তে যোগদান করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিএনপিতে যোগদান অনুষ্ঠানে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা'র নেতৃত্বে নেতাকর্মী যোগদান করেছেন। নেতাকর্মীরা জাতীয় পার্টির পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় তাদেরকে ধানের শীষের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।  নবাগত নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরী'র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এবং আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি'র রাজনীতি করে যাবেন বলে অঙ্গীকার করেন।  নান্দাইল উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ৫শতাধিক নেতাকর্মী যোগদানকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সহ -সভাপতি  এডভোকেট ধীমান কুমার সরকার,  শাহজাহান ফকির, যুগ্ম-সাধারণ...

ব্যারিস্টার আরমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

ছবি
  সম্প্রতি একটি পডকাস্টে ফ্যাসিবাদী আমলে গুমের শিকার হওয়া এবং ৫ আগস্টের পর ফিরে আসা ব্যারিস্টার আরমান বিন কাসেমের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, পৃথিবীতে কোথাও ‘শরীয়াহ রাষ্ট্র’ নেই। এরপর হাস্যরসের ভঙ্গিতে তিনি মন্তব্য করেন, “হুজুর will come after me with the চাপাতি।” এ সময় পাশে থাকা অন্য অতিথি সাদিক কায়েমকেও হাসতে দেখা যায়। এই মন্তব্যকে আলেম সমাজের প্রতি ঢালাও কটাক্ষ ও কুরুচিপূর্ণ ব্যঙ্গ হিসেবে দেখছেন অনেকে। তাদের দাবি, বক্তব্যটি কোনো নির্দিষ্ট উগ্রবাদী গোষ্ঠীকে লক্ষ্য করে ছিল না; বরং পুরো ‘হুজুর’ বা আলেম সমাজকে সহিংসতার সঙ্গে একাকার করে উপস্থাপন করা হয়েছে। এতে করে আলেমদের ‘রক্তপিপাসু’ বা ‘চাপাতিধারী’ হিসেবে চিহ্নিত করার পুরনো স্টেরিওটাইপ নতুন করে উসকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে, এই ধরনের উপস্থাপন একটি নির্দিষ্ট বয়ানের পুনরাবৃত্তি, যেখানে আলেম সমাজকে অসভ্য বা বর্বর হিসেবে দেখানো হয়। তাদের বক্তব্য, অতীতে এই বয়ানই বিচারের নামে প্রহসন ও রাজনৈতিক দমনকে বুদ্ধিবৃত্তিক বৈধতা দিয়েছিল। সে প্রেক্ষাপটে একজন ভুক্তভোগীর কাছ থেকে এমন মন্তব...

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছবি
 নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি : রাকিবুল ইসলাম   ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ৫ টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী সহ একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। আজ ( ২১ জানুয়ারি ) বুধবার বিকালে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রচারণা।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।  ১/ ইয়াসের খান চৌধুরী - বিএনপি (ধানের শীষ) ২/ আনোয়ারুল ইসলাম চান- বিডিপি (ফুলকপি) ৩/ লুৎফুর বারী হামীম - গণফোরাম (উদীয়মান সূর্য) ৪/ সাইদুর রহমান -ইসলামী আন্দোলন (হাতপাখা) ৫/ হাসমত মাহমুদ তারিক - জাতীয় পার্টি (লাঙ্গল)  ৬ / হাসিনা খান চৌধুরী -স্বতন্ত্র (হাঁস)

ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করে দিলো সরকার

ছবি
  মসজিদে ইমাম-মুয়াজ্জিনসহ জনবলের বেতন কাঠামো নির্ধারণ  দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য জনবলের জন্য গ্রেডভিত্তিক বেতন কাঠামোসহ নতুন ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ নীতিমালার মাধ্যমে ২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা রহিত করা হয়েছে। আজ বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতিমালাটি প্রণয়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বেতন কাঠামো ও গ্রেড নীতিমালায় খতিব ছাড়া মসজিদে কর্মরত অন্যান্য জনবলের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডভিত্তিক বেতন নির্ধারণ করা হয়েছে। তবে খতিবের বেতন চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। আর্থিকভাবে অসচ্ছল ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী— সিনিয়র পেশ ইমাম: ৫ম গ্রেড পেশ ইমাম: ৬ষ্ঠ গ্রেড...

কিশোরগঞ্জে ১২০০ টাকার গ্যাস ৩ হাজার

ছবি
  মশিউর রহমান চন্দন : কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি    ​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে ভয়াবহ নৈরাজ্য শুরু হয়েছে। সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে খুচরা বাজারে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০০০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। তীব্র সরবরাহ সংকটের অজুহাতে সিন্ডিকেটের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ​ ​সরেজমিনে হোসেনপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে এলপিজি গ্যাসের কোনো মজুত নেই। যেসব দোকানে দু-একটি সিলিন্ডার পাওয়া যাচ্ছে, সেখানে দাম নিয়ে চলছে রীতিমতো লঙ্কাকাণ্ড। সাধারণ ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। বেশি টাকা দিলে তবেই মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। অথচ সরকারিভাবে ১২ কেজি এলপিজির দাম ১৩০৬ টাকা (জানুয়ারি মাসের নির্ধারিত দর) হওয়ার কথা থাকলেও হোসেনপুরে তা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ গুণ বেশি দামে। ​আমদানি হ্রাসের নেতিবাচক প্রভাব ​বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্যমতে, গত বছরের তুলনায় দেশে এলপিজি আমদানি কমেছে প্রায় দেড় লাখ টন। মার্কিন নিষেধাজ্ঞা ও জাহাজ সংকটের কা...

অনুমতি ছাড়াই নগ্ন ছবি বানাচ্ছে মাস্কের Ai

ছবি
  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের নগ্ন কিংবা যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির অভিযোগ উঠেছে। সম্মতিহীন এই আপত্তিকর ছবি তৈরির ঘটনায় যুক্তরাজ্যে ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় দেশটির সম্প্রচার ও অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা অফকম জরুরি মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি এক্স কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এই কর্মকাণ্ডকে ঘৃণ্য ও উদ্বেগজনক আখ্যা দিয়ে অফকমের উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, যদি এক্স ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে যুক্তরাজ্যে প্ল্যাটফর্মটি ব্লক করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডাউনিং স্ট্রিট থেকেও জানানো হয়েছে, এ ধরনের কনটেন্ট যৌন সহিংসতার শিকারদের জন্য মারাত্মক অবমাননাকর। বিতর্কের মুখে পড়ে এক্স কর্তৃপক্ষ গ্রোকের ছবি তৈরির সুবিধা উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। এখন এই ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে না এবং অর্থপ্রদত্ত গ্রাহকদের জন্যও সীমাব...

নিউ ইয়র্কে হামাসপন্থি শ্লোগানের কোন স্থান নেই

ছবি
  নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কুইন্সে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত একটি হামাসপন্থি বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরায়েল ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলকে মামদানির মুখপাত্রের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, আমি আগেই স্পষ্ট করেছি যে, কিউ গার্ডেনস হিলসে গত রাতে যে স্লোগান ও বিক্ষোভ হয়েছে তা আমি দেখেছি ও শুনেছি। তা ভুল এবং আমাদের শহরে এর কোনো জায়গা নেই। মামদানি আরও বলেছেন, রাতের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ নিয়ে আমার টিম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর সঙ্গে যোগাযোগ রেখেছে। শহরের নিরাপত্তা ও নাগরিক অধিকার আমার কাছে দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের এক শতাংশেরও কম ভূখণ্ড দখলে ৪ লাখের বেশি সেনা

ছবি
  আন্তর্জাতিক ডেস্ক | ৩ জানুয়ারি ২০২৬ প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি। বরং এই যুদ্ধ দুই দেশের জন্যই ভয়াবহ মানবিক ও সামরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ০ দশমিক ৮ শতাংশ এলাকা দখল করতে গিয়ে রাশিয়ার ৪ লাখের বেশি সেনা নিহত ও আহত হয়েছে। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পুতিন–জেনারেল স্টাফ বৈঠক গত ২৭ ডিসেম্বর এবং পরবর্তীতে ২৯ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জেনারেল স্টাফের সঙ্গে দুই দফা বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে ও পরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ‘সাফল্য’ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী— ২০২৫ সালে রুশ বাহিনী দখল করেছে ৬,৬৪০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে এসেছে ৩৩৪টি ইউক্রেনীয় বসতি দাবি ও বাস্তবতার ফারাক তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (ISW) জানায়, তারা রুশ উপস...

জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ছবি
 বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি মাস থেকেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইমরান হায়দার বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ–পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীরা সক্রিয়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার আগ্রহ উল্লেখযোগ্য। একই সঙ্গে লিভার ও কিডনি প্র...

কুমিল্লা-৪ আসনে জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহিদের প্রার্থিতা প্রত্যাহার, এনসিপি প্রার্থীকে সমর্থন

ছবি
 কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়েছেন। রোববার (রাত) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম শহিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।” এ বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।” তিনি আরও বলেন, “আমার কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি— আল্লাহ তায়ালা যেন তাদের উত্তম প্রতিদান দান ...

আস্তিক-নাস্তিক বিষয়ে নদভীর জবাবে মুগ্ধ

ছবি
  জাভেদ আখতার: যদি ঈশ্বর থাকেন, তবে পৃথিবীতে এত দুঃখ-কষ্ট কেন? মুফতি শামাইল নাদভী: যদি বিপদ-আপদই ঈশ্বরের অনুপস্থিতির প্রমাণ হয়, তবে ন্যায়বিচারের দাবি করাও অর্থহীন। বিপদ আসলে একথার প্রমাণ যে, মানুষের ভেতরে সঠিক ও ভুলের বোধ রয়েছে। আর এটাই ঈশ্বরের সবচেয়ে বড় নিদর্শন। জাভেদ আখতার: যদি অধিকাংশ মানুষ কোনো বিষয়কে সত্য মেনে নেয়, তাহলে কি সেটাই সত্য হয়ে যায়? মুফতি শামাইল নাদভী: যদি সত্য নির্ধারিত হতো সংখ্যাগরিষ্ঠতার দ্বারা, তবে ইতিহাসে কখনো ভুল হতো না। তখন দাসত্ব, বর্ণবাদ ও জুলুমকেও সঠিক বলতে হতো। কারণ এক সময় এসবের পক্ষেই ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন। জাভেদ আখতার: যদি ঈশ্বরের কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকে, তবে আমরা কেন তাঁকে বিশ্বাস করব? মুফতি শামাইল নাদভী : যা কিছু বিদ্যমান, সবকিছুকে ল্যাবরেটরিতে দেখানো জরুরি নয়। বুদ্ধি, ভালোবাসা, বিবেক, ন্যায়বোধ, এসবেরও তো কোনো টেস্ট-টিউব প্রমাণ নেই, তবুও কেউ এগুলোকে অস্বীকার করে না। জাভেদ আখতার : ধর্ম মানুষের তৈরি, তাই এ নিয়ে প্রশ্ন তোলা জরুরি! মুফতি শামাইল নাদভী: প্রশ্ন তোলা অবশ্যই জরুরি, কিন্তু, আগে একটি বিষয় ঠিক করা যাক...

কিশোরগঞ্জে বিএনপির মশাল মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

ছবি
  কিশোরগঞ্জ প্রতিনিধি : মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত, ৪ ডিসেম্বর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মে. রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাতে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালে মিজানুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে থাকা কর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল...

উন্নয়নে পিছিয়ে পড়া সিলেটের জন্য সুসংবাদ

ছবি
  সিলেট জেলা প্রতিনিধি: ফেরদৌস সরকার  একনেকে অনুমোদন পেল সিলেটের ৩ প্রকল্প উন্নয়নে পিছিয়ে পড়া সিলেটের ৩টি প্রকল্প অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের তথ্য মতে, সিলেটের ৩টি প্রকল্পসহ মোট ২২টি প্রকল্প অনুমোদন পেয়েছে এবারের একনেক সভায়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা পাওয়া যাবে। অনুমোদন পাওয়া সিলেটের প্রকল্পগুলো হচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লে...

সিলেটের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া দরগাহে খতমে বুখারী সম্পন্ন

ছবি
  সিলেট প্রতিনিধি: ফেরদৌস সরকার  সি লেটের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.)-এ তাকমীল ফিল হাদীস (৫৩তম আকবরী কাফেলা ব্যাচ) -এর সহীহ বুখারী শরীফের সমাপনী দরস ও খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫), ১লা রজব ১৪৪৭ হিজরি তারিখে আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিজ আকবর আলী (রহ.) প্রতিষ্ঠিত এ জামেয়ায় দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খতমে বুখারী ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম, উস্তাযুল আসাতিযা হযরত মাওলানা মাশুকুদ্দীন বড়বাড়ী (হাফিজাহুল্লাহ)। মাহফিলে মসনদে হাদীসে আসীন ছিলেন জামেয়ার তিন শায়খুল হাদীস— হযরত মাওলানা মাহমুদ হুসাইন সিলেটী, হযরত মাওলানা ছালেহ আহমদ জকিগঞ্জী ও হযরত মাওলানা মুফতি আবুল খায়ের বিথঙ্গলী (হাফিযাহুমুল্লাহ)। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন অভিব্যক্তির মাধ্যমে। এরপর জামেয়ার আসাতিযায়ে কেরামের উপস্থিতিতে সহীহ বুখারী শরীফের শেষ দরস প্রদান করেন জামেয়ার সদরুল মুদাররিস ও শায়খুল হাদীস হযরত মাওলানা হাফিজ ম...

প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও ইসলামিক লেখককে তুলে নেওয়ার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া

ছবি
  জু লাইয়ে অগ্রসেনানী যোদ্ধা শরিফ ওসনান বিন হাদির গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তিকালের পর রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-জনতা দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হলেও সেখানে কেবলমাত্র তাকে “কওমী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী” হিসেবে উল্লেখ করা হয়। পরিচয়ের এ ধরনের উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ইসলামিক লেখক মাওলানা আইনুল হক কাসেমী। পোস্টে তিনি ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি গ্রেফতার ও পরিচয় প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ রয়েছে, ওই পোস্টের পরদিন মাওলানা আইনুল হক কাসেমীকে মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে সিভিল ড্রেসধারী ব্যক্তিরা “জিজ্ঞাসাবাদের” কথা বলে তুলে নিয়ে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক গ্রেফতার বা মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক...

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ছবি
  ভা রতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে ভারতে অবস্থান করে তিনি ও তার দলের একাংশ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তলবকালে বাংলাদেশ সরকার অভিযোগ করে যে, আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এসব উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় বাংলাদেশ দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আদালতের দেওয়া দণ্ড ভোগের জ...

উপদেষ্টা আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বাধীন তদন্ত দাবি যুব অধিকার পরিষদের

ছবি
  রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদ্য করা সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির সভাপতি মনজুর মোরশেদ মামুন এ দাবি জানান। এর আগে দুদক কার্যালয়ের সামনে ‘ছাত্র–জনতা’র উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দাবি তোলা হয়— গত ১৭ মাসে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কীভাবে সম্পদ অর্জন করেছেন তার বিস্তারিত হিসাব প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, তবে আমরা দুর্নীতি দমন কমিশন ঘেরাও করবো।” তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম–দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামুন আরও দাবি করেন— উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের সত্যতা উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য দুদকের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা অভিযোগ করে বলেন— দু...

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

ছবি
  চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান (২০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় ছিলেন। নিহত তাহমিদ উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব এবং সাম্প্রতিক সময়ে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন তাহমিদ। অনুষ্ঠান শেষে কথা-কাটাকাটির জেরে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজীর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তাহমিদ। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হল...